হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মেসার্স পূবালী ট্রেডার্স ও মেসার্স জামাল ব্রাদার্সকে জরিমানা

মোহাম্মদ সাইফুল ইসলাম : হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মেসার্স পূবালী ট্রেডার্স ও মেসার্স জামাল ব্রাদার্সকে জরিমানা করা হয়। সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরী।

অভিযান চলাকালে মেসার্স পূবালী ট্রেডার্স ও মেসার্স জামাল ব্রাদার্স প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল আহমেদ, হাজীগঞ্জ থানা পুলিশের এএসআই মনির হোসেনসহ অন্যান্য সদস্যরা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি করা যাবে না। কৃষকদের স্বার্থে এবং বাজারে সঠিক মূল্য ও গুণগতমান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ বলেন, যাদের কাছে অনুমোদনহীন সার রয়েছে, তারা যেন তা বিক্রি না করে। অননুমোদিত ব্যবসা থেকে বিরত থেকে কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রয় করতে হবে।

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন