হাজীগঞ্জে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে মাদকের টাকার জন্য বাবা তাজুল ইসলামকে (৬৫) কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. সুমনকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, আরও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাড়ীর তাজুল ইসলামের ছেলে। সুমন একজন মাদকাসক্ত। এর আগেও মাদকের জন্য টাকা না পেয়ে স্বজনদের মারধরের ঘটনায় সে কারাভোগ করে।

মামলা সূত্রে জানা যায়, কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুমন মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে পরিবার থেকে চিকিৎসা করানো হয়। এরপরেও সে মাদক ছাড়েনি। ২০১৮ সালের তিন জুন বিকেলে মাদকের জন্য টাকা না দেয়ার পূর্বের রেশ ধরে নিজ বাড়ির মসজিদ সংলগ্ন খালের মধ্যে সুমন তার বাবা তাজুল ইসলামকে নৌকা থেকে কাঠ উঠানোর সময় হাতে থাকা ধারালো দা দিয়ে পেটে ও পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন তাজুল ইসলামকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Chandpur report, chandpurreport, চাঁদপুর রিপোর্ট, চাঁদপুর রিপোর্ট ডট কম

এ ঘটনায় তাজুল ইসলামের মেয়ে বাদী হয়ে ছোট ভাই সুমনকে হত্যা মামলার আসামি করে মামলা দায়ের করে। মামলা হওয়ার পর ১১ জুন পুলিশ আসামি সুমনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই সময়কার হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান চৌধুরী। তিনি মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর বেগম জানান, মামলাটি প্রায় ৭ বছর চলাকালীন সময়ে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামি তার অপরাধ স্বীকার করায় এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

 

প্রকাশ : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন