হাজীগঞ্জে সড়কের পাশে গ্যাস রাইজার ও গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড টোরাগড় গ্রামে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে স্বর্ণকল্লী স্কুল সংলগ্ন সড়কের পাশে ব্যক্তিগত গাছ ও গ্যাস রাইজার রেখে পথিকের প্রতিবন্ধকতা সৃষ্টি। সড়কের পাশে গাড়ি রাখতে না পেরে ক্ষোভ সৃষ্টি।
২৫ নভেম্বর বুধবার টোরাগড় গ্রামের বেপারী বাড়ির মৃত আনু মিয়ার ছেলে মো: আহসান উল্লাহ বেপারী সাথে বাক-বিতণ্ডা হয় মৃত বাচ্চু মেয়ার ছেলে মো. মিজানুর রহমান এর সাথে। এতে করে উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে এলাকাবাসী জড়ো হয়ে তাদেরকে সরিয়ে দেয়।
গাড়ি চালক আহসান উল্লাহ বেপারী বলেন, আমি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে গাড়ি পার্কিং করেছি। অথচ হঠাৎ মিজান এসে বলে এখান থেকে গাড়ি সরাও। সে শুধু আমার সাথে না অনেকের সাথে এভাবে দূর ব্যবহার করে। তাদের বিল্ডিংয়ের সামনে গাড়ি রাখা যায় না।
মিজানুর রহমান সাথে কথা বলতে গেলে স্ত্রী রেখা বেগম ও বৃদ্ধ মা বলেন, আমরা আমাদের গ্যাস রাইজার রক্ষা করার জন্য প্রতিনিয়ত গাড়ি চালকদের সাথে কথা কাটাকাটি হয়। তারা আমাদের ঘরের সামনে এসে গাড়ি লোড আনলোড করে। আমাদের ছেলে মেয়ে ও বাড়ির লোকজন বাসা থেকে আসা-যাওয়া করতে বিঘ্ন ঘটে।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মৃত শেকান্তর মেয়ার ছেলে মো. আব্দুল কাদের ও সিরাজ খান বাড়ি মৃত কালা গাজী ছেলে মোহাম্মদ আবু তাহের বলেন, বাচ্চু মেয়ার ছেলে মো. মিজান এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে। তাদের জায়গায় গাড়ি রাখা তো দূরে থাক পায়ে হাঁটলেও তারা নিষেধ করে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
২৬ নভেম্বর ২০২৫ খ্রি.
Views: 0





















