হাজীগঞ্জে ২ পরিবহন ও ৪ টি রেস্টুরেন্টকে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জে ২ পরিবহন ও ৪ টি রেস্টুরেন্টকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার এলাকায় সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।

অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় বোগদাদ ও আইদি পরিবহনকে ২ টি মামলায় মোট ২০ বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরিবহন ২ টি বোগদাদ গাড়ী নাম্বার (কুমিল্লা-ব ১১-০২৭১) ও আইদি পরিবহন গাড়ী নাম্বার (কুমিল্লা-ব ১১-৩৩৭৩)। এই ২ টি পরিবহনকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর যেন বাজারে যানজার সৃষ্টি না করে সেজন্য সতর্ক করা হয়।

সড়কে যত্রতত্র যাত্রী উঠানামা করার অপরাধে পরিবহন আইনে দুটি পরিবহন ও ময়লা আবর্জনা ও পরিবেশ দূষণের কারণে চারটি হোটেলে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন