কসমিক এয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে ফরিদগঞ্জে ফ্রি হজ্জ সেমিনার ও প্রশিক্ষণ

আনিছুর রহমান সুজন:
২০২৭ সালের পবিত্র হজ্জকে সামনে রেখে কসমিক এয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জে ফ্রি হজ্জ সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) দিনব্যাপী ফরিদগঞ্জ উপজেলার আন্বিয়া ইউনুছ ফাউন্ডেশনে এ সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কসমিক হজ্জ গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সোবহানবাগ মসজিদের খতিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বিশেষ বক্তা ছিলেন মাদ্রাসাতুল হাদিস, ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন মাদানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্বিয়া ইউনুছ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোতাহার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং হর্নি দুর্গাপুর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস।
দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনার ও প্রশিক্ষণে অর্ধশতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হজ্জের বিধি-বিধান, করণীয়, বর্জনীয় এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রকাশিত : রোববার, ২৩ আগস্ট ২০২৬
Views: 3

























