দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল হাসান অসুস্থ: সকলের দোয়া কামনা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
বহু সাংবাদিকের হাতে খড়ি দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সংবাদকর্মীরা আজ জেলা ও দেশের সুনামধন্য পত্রিকায় সুনাম ও খেতি অর্জন করে কর্মজীবন পার করছেন। দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকা বর্তমানে ৩২ তম বছর পার করছে। প্রায় দুই যুগ পূর্বে বার্তা সম্পাদক এর দায়িত্ব সুনামের সাথে পালন করেন সিনিয়র সাংবাদিক মো. আরিফুল ইসলাম (হাসান)। এছাড়াও সাংবাদিক মো. আরিফুল ইসলাম (হাসান) আমাদের অঙ্গীকার, দৈনিক চাঁদপুর জমিন, দৈনিক চাদপুর খবর সহ বহু পত্রিকায় সুনামের সাথে দায়িত্ব পালন করে।

বুধবার (১ জুলাই) ভোরবেলা রোড এক্সিডেন্ট খাওয়ার পর কিং মালেক ফাহাদ হসপিটাল এ নিয়ে যান। সিনিয়র সাংবাদিক মো. আরিফুল ইসলাম (হাসান) বর্তমানে সৌদি আরবের প্রবাস জীবন কাটাচ্ছেন। হঠাৎ তিনি রোড এক্সিডেন্ট হয়ে পড়লে সহকর্মীরা তাকে নিয়ে সৌদি আরবের কিং মালেক ফাহাদ হসপিটালে ভর্তি করান। কিং মালেক ফাহাদ হসপিটাল এর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি হাসপাতালে ভর্তি হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করে ফেসবুক পেজে লিখেছেন, হেআল্লাহ যদি কোন ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। যতোটুকু জীবন দিয়েছো শুধু পরীক্ষায়, আর পরীক্ষায় পার করতেছি। তবে আরো কোন পরীক্ষা থেকে থাকলে দিও তুমি অন্তরজামী। তবে আমার মমতাময়ী মাকে তুমি সুখ শান্তিতে রাখিও। এটাই আমার চাওয়া তোমার কাছে আমিন।

আমার সাংবাদিকতার গুরু সাংবাদিক মো. আরিফুল ইসলাম (হাসান) এর হাত ধরে। তিনি আমাকে হাতে খড়ি দিয়ে সাংবাদিকতা শিখিয়েছেন, আমার সাংবাদিকতা শুরু দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকা দিয়ে। শুধু আমি নয় বহু সাংবাদিকের সাংবাদিকতার শুরু দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকা দিয়ে। পত্রিকাটির সুযোগ্য সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান। আমি ওনার কাছেও অকৃতজ্ঞ।

ওনাদের মত মহারতিরা আমাকে আন্তরিকতা ভালোবাসায় আগলে রেখেছেন বলে আজ আমি এটুকু আসতে পেরেছি। আমি সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম লেখাটি লিখতে পেরেছি উনাদের হাত ধরেই গড়ে উঠতে পেরে। তাই আমি চাঁদপুর ও জাতীয় দৈনিক যে সকল পত্রিকায় আমার কাজ করার সৌভাগ্য হয়েছে সে সকল পত্রিকার সম্পাদকদের প্রতিও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবার মঙ্গল করুক আমিন।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 5

শেয়ার করুন