হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক নেতার মেয়ে মৌ’র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জের মেধাবী শিক্ষার্থী সামিয়া ইসলাম মৌ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সামিয়া ইসলাম মৌ  কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। মেধাবী এই শিক্ষার্থীর অসাধারণ সাফল্যে হাজীগঞ্জের শিক্ষক, অভিভাবক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, অভিভাবকদের সার্বক্ষণিক উৎসাহ-অনুপ্রেরণা এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতার কথা স্মরণ করে পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরজিল হোসেন দিনার বলেন, আমার মেয়ে সামিয়া ইসলাম মৌ ভবিষ্যতে যেন আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 5

শেয়ার করুন