ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপি ক্যাশলেস ক্যাম্পইনের উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ক্যাশলেস বাংলাদেশ গড়ার অংশ হিসেবে পূবালী ব্যাংক ফরিদগঞ্জের উপ-শাখার উদ্যোগে তিনদিনব্যাপি ‘ক্যাশলেস ফরিদগঞ্জ’ ক্যাম্পেইন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে উপজেলার সদও বাজারে গ্রাহক সুধিমহল ও ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে র্যালিটি গুরুত্বপুণূ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রফেসর মজিবুর রহমান মার্কেটের সামনে আয়োজিত সুধী সমাবেশে পূবালী ব্যাংক গৃদকালিন্দিয়া শাখার ব্যবস্থাপক মো.নাঈমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের ডিজিএম মো. মাইনুল ইসলাম।
ফরিদগঞ্জ উপ-শাখার ব্যবস্থাপক মোরশেদ আলম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে পূবালী ব্যাংকের কর্মকর্তা আল আমিন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আলী হায়দার টিপু পাঠান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্যবাসায়ী আমানত হোসেন গাজী, ইয়াছিন বেপারী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, আগামী ১ জুলাই থেকে কিউআর কোড বাধ্যতা মুলক করেছেন। অর্থাৎ ঝুঁকিমুক্ত নিরাপদ ব্যাংকিংয়ে ক্যাশলেস এর বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের নিদের্শনা অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই তথা পূবালী ব্যাংক প্রথম ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে। সেই অনুযায়ী ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া শাখার উদ্যোগে তিনদিন ব্যাপি ‘ক্যাশলেস ফরিদগঞ্জ ক্যাম্পইন শুরু হলো। আলোচনা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ক্যাম্পইনের উদ্বোধন করেন।
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রি.
Views: 1
























