শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় মোঃ রাশেদ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে ২০২৬) সকালে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের টামটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুছ সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম টামটা এলাকায় মহসিনের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। ওই সময় মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়া খেলারত অবস্থায় টামটা পাটোয়ারী বাড়ীর মোঃ রাশেদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে ওই বাড়ির মোঃ কবির হোসেনের পুত্র।

গ্রেফতারকৃত রাশেদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬ খ্রি.

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 4

শেয়ার করুন