মতলব উত্তরে আইনশৃঙ্খলা সভা: ঈদের হাট স্কুলে নয়

গোলাম নবী খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মে মাসের আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রহমত উল্লা, মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলামা মুন্না, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজি।
সভায় ঈদুল আজাহার গবাদিপশু হাট শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে না বসানো, কোরবানি গবাদিপশু রোগনির্ণয় করা, ঈদে মানুষ কালিপুর মেঘনা নদীতে ট্রলার দিয়ে নির্বিঘ্নে পারাপারের করতে পারে, কুকুর ও সাপের কাটার ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রাখা, সরকারি ভাবে মেঘনা নদী ডেজিং করে বালু উত্তোলন বিষয়াদি, মাদক নির্মুল, সড়ক প্রতিবন্ধকতা সৃষ্টি করে ড্রেসিং পাইপ উচ্ছেদ, কৃষি জমি বিনষ্ট সহ নানান সমস্যা তুলে ধরে বক্তব্য।
এসব সমস্যা নিরসনে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড যৌথ সমন্বয়ে এসব বিষয় ব্যবস্হার জন্য অনুরোধ জানান বক্তারা।
প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬ খ্রি.
Views: 1
























