ফরিদগঞ্জে বৃদ্ধা মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে আম্বিয়া খাতুন (৯৫) নামে এক বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষরবন্দ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত সোনা মিয়া মজুমদারের স্ত্রী ও ২ ছেলেসহ ৫ সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর পূর্বে তার স্বামী মারা যায়। এর পর তিনি স্বামীর বাড়িতেই ছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবার (৫ ফেব্রæয়ারি) রাতে খাওয়া দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন।
ভোররাতে আম্বিয়া খাতুনের ছেলের ঘরের নাতনি আছমা আক্তার বাথরুমের উদ্দেশ্য উঠলে দেখেন তার দাদী ভাতরুমের আঁড়ার সাথে গলায় কালো রসিতে ফাঁস দেওয়াবস্থায় ঝুলে আছেন। পরে তার ডাকচিৎকার শুনে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক জাকির হোসেন সঙীয়দের নিয়ে মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহআলম বলেন, বৃদ্ধা আম্বিয়া খাতুনের মৃত্যুর কারনটি নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















