ফরিদগঞ্জ অমি স্মৃতি ব্যাডমিন্টর টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি : অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। টুর্নামেন্টটি মোট ১৬টি দল নিয়ে শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রæয়ারি ২০২৫) রাতে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে এর উদ্বোধন করেন প্রয়াত অমির পিতা ও উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন।

সাবেক ক্রীড়াবিদ ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর জাকির হোসেন গাজীর সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক নজরুল ইসলাম নজু , আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির আহŸায়ক আমানত হোসেন গাজী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক নুরুন্নবী নোমান। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্মআহŸায়ক জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আরিফ পাটওয়ারী, পৌর মৎস্যজীবি দলের আহŸায়ক ইউনুছ বেপারী, সদস্য সচিব মফিজ বেপারী এবং জেলা ছাত্রদলের সদস্য আশিক রহমান প্রমুখ।

প্রধান অতিথি ও উদ্বোধক প্রয়াত অমির পিতা ও উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন তাঁর বক্তব্যে বলেন, আমার প্রয়াত ছেলেঅমি যদি আজ বেঁচে থাকতো। তাহলে সে হয়তো যুবকে পরিনত হতো।

সেও খেলাধূলায় ব্যস্ত থাকতো। তাই তরুণ এই প্রজন্মকে ছেলের মতো মনে করেই এবং অমির স্মৃতি ধরে রাখতে এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখি করতেই এই আয়োজন। এর পাশাপাশি আমি ক্রীড়ানুরাগী হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলাব্যাপী অমি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিবো।

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Views: 3

শেয়ার করুন