মতলব উত্তরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন

গোলাম নবী খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
এসময় তিনি বলেন, ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ই-সেবা চালু করেছেন, তবে এ সেবা প্রাপ্তির যে বিষয় বস্তু রয়েছে তা সকলের জানতে হবে, মানতে হবে, তা হলেই আর কোন ধরনের অসুবিদা হবে না।
সেবা প্রাপ্তিদের উদেশ্য বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রহমত উল্লাহ, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ছেংঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বেনজির আহমেদ মুন্সি, সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, সফিকুল ইসলাম রানা,আরাফাত আলামিন প্রমুখ।
এ ছাড়া সেবা প্রাপ্তি, বিভিন্ন ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও উপস্থিত ছিলেন। ১৯ মে সকালে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস কার্যালয়ে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রি.
Views: 1
























