হাজীগঞ্জের কৃতি সন্তান ফরিদুল ইসলাম প্রাথমিক শিক্ষায় দেশসেরা কর্মচারী নির্বাচিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের কৃতি সন্তান প্রাথমিক শিক্ষায় দেশসেরা কর্মচারী নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর মো. ফরিদুল ইসলাম।

বুধবার (৮ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও প্রাথমিক শিক্ষা পদক জাতীয় পর্যায়ের বাছাই কমিটির সদস্য সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ফলাফলে তাকে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২ নং বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম (অবসরপ্রাপ্ত অফিস সহকারী, কাপাইকাপ মাদ্রাসা), ফাতেমা বেগম (গৃহিণী) সন্তান। মো. ফরিদুল ইসলাম রা সাত ভাই, কোনো বোন নেই।

হাজীগঞ্জের কৃতি সন্তান ফরিদুল ইসলাম এই সাফল্যের পাশাপাশি তার পরিবারে যুক্ত হয়েছে দ্বিগুণ আনন্দ। তার প্রিয়তমা স্ত্রী মোসা. কামরুননাহার (মুক্তা)-ও এ বছর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)’ নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রামের পদুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

হাজীগঞ্জ উপজেলাধীন কাপাইকাপ ইসলামীয়া আলিম মাদ্রাসা হতে দাখিল ও আলিম পাশ করেন ২০০১ সালে ও ২০০৩ সালে। পরবর্তীতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য রাজধানী ঢাকায় পাড়ি দেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঐতিহ্যবাহী ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ২০০৮ সালে স্নাতক ও ২০০৯ সালে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

হাজীগঞ্জের মো. ফরিদুল ইসলাম ব্যক্তিগত জীবনে এই দম্পতি এক ছেলে ও এক মেয়ের জনক-জননী। বড় ছেলে আদিল ফারহান বিন ফরিদ দ্বিতীয় শ্রেণিতে এবং ছোট মেয়ে ফাবিহা আকসা বিনতে ফরিদ প্রাক-প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত।

এ ব্যাপারে, মো. ফরিদুল ইসলাম কর্মক্ষেত্রে সততার এই স্বীকৃতি পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 8

শেয়ার করুন