শাহরাস্তিতে সবুজ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তির সাহেব বাজার সবুজ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ৩ টায় পৌর ১১ নং ওয়ার্ডের সাহেব বাজার এলাকায় এটির উদ্বোধন করা হয়।

সবুজ সংঘের সহ সভাপতি আমির হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কাসেম, সাহেব বাজার সবুজ সংঘের সাবেক সভাপতি মোঃ নাজির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাবের সহ সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সবুজ সংঘের সদস্য হেদায়েত উল্লাহ মুন্সী, মোখলেসুর রহমান, বিল্লাল হোসেন জমাদার, জামাল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ আমান উল্লাহ সহ সংঘের সদস্যরা।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 5

শেয়ার করুন