হাজীগঞ্জের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা পেলেন

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা ২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিলন শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা পেলেন।সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আকলিমা আক্তার পিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা স্মারক গ্রহণ করা ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদ ইমতিয়াজ প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য, জনসংখ্যা ব্যবস্থাপনা এবং পরিবার পরিকল্পনা সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 5

শেয়ার করুন