হাজীগঞ্জের পাঁচই সপ্রাবির প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার আর নেই: শিক্ষক পরিবারের শোক প্রকাশ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগচাইল মিয়াজি বাড়ী নিবাসী বেলচোঁ বাজার ইসলামী ব্যাংকের পরিচালক মিজানুর রহমান মিয়াজীর স্ত্রী। বেলচোঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক।

বর্তমানে পাঁচই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯ টা ৩০ মিনিটে স্ট্রোক করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করায়।

পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার কে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার নামাজে জানাজা বাদ আছর দিগচাইল মিয়াজি বাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। শোকাহত পরিবার কে ধৈর্য ধারন করার তাওফিক দান করুক আমিন।

এ ব্যাপারে প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার এর মৃত্যুতে গভীর সকল সমবেদনা জ্ঞাপন করেন সহকর্মী শিক্ষক পরিবারের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 0

শেয়ার করুন