সাংবাদিক সাইফুলের ভাই মুরশিদুল দপ্তর সম্পাদক প্রার্থী, দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পরিচিত মুখ, প্রবীণ সদস্য, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও দুইবারের সম্মানিত ৫ নং ওয়ার্ড কমিশনার। বুধবার (৮ জুলাই) হাজীগঞ্জের সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম তার বড় ভাই মো. মুরশিদুল আলম দপ্তর সম্পাদক প্রার্থী হওয়ায় আপনাদের সহযোগিতার দোয়া আশীর্বাদ কামনা করেন।
চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী হাজীগঞ্জ পূর্ব বাজার তরকারি পট্টি মৌসুমী টি হাউজের স্বত্বাধিকারী মো. মুরশিদুল আলম।তিনি সর্বস্তরের ব্যবসায়ী ভাই-বোনদের কাছে দোয়া সমর্থন ও আশীর্বাদ কামনা করেন।
হাজীগঞ্জ প্রেসক্লাব এর বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি, হাজীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম এর (বড় ভাই) চতুর্থ ভগ্নিপতি।
সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী হাজীগঞ্জ পূর্ব বাজার তরকারি পট্টি মৌসুমী টি হাউজের স্বত্বাধিকারী মো. মুরশিদুল আলম আমার চতুর্থ ভগ্নিপতি। হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মুকিমাবাদ মুন্সিবাড়িতে আমার বাল্য জীবন ও লেখাপড়া ওনার হাত ধরে গড়ে ওঠা। উনার আন্তরিক প্রচেষ্টা দোয়া ও ভালবাসার কারণে আজ আমি এপর্যন্ত এসে পৌঁছেছি।
হাজীগঞ্জ প্রেসক্লাব এর বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম আরো বলেন, আমি একজন নগণ্য মানুষ হিসাবে বলব, নেয়-নীতি ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে আমার ভগ্নিপতিকে আপনাদের মূল্যবান রায় দিয়ে জয়যুক্ত করার জন্য বিশেষভাবে আহবান জানাচ্ছি। তিনি অতীতেও সমিতিতে সুনামের সাথে আপনাদের অর্পিত দায়িত্ব পালন করেছেন। আপনারা বর্তমান প্রবীণ নবীন সকলেই উনার পরিচিত মুখ। আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
Views: 10
Views: 1

























