হাজীগঞ্জে কুরবানির হাটের লাভের টাকা ওয়ার্ড বিএনপির সভাপতি নেতৃত্বে মসজিদে প্রদান

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কয়েকটি মসজিদে সাম্প্রতিক কুরবানির ঈদের ইজারাকৃত ধড্ডা বাজার গরুর হাটের খরচের টাকা বাদ দিয়ে। যে লাভের অংশ ছিল সেই টাকাগুলো মসজিদে দান করা হয়। রবিবার (৫ জুলাই) বাদ জোহর ইউনিয়নের মসজিদগুলোতে সশরীরে উপস্থিত হয়ে বিএনপি নেতা কর্মীরা টাকাগুলো মসজিদ কর্তৃপক্ষের হাতে পৌঁছিয়ে দেন।

হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা ও গৌড়েশ্বর গ্রামের মসজিদে কুরবানির হাটের লাভের টাকা প্রদান করেন ২ নং ওয়াড বিএনপি’র  সভাপতি ডা, এম এ কাহ্হার মজুমদার, সদস্য সচিব টিটু চৌধুরী, ২ নং ওয়াড যুবদলের সভাপতি মো. জুয়েল পন্ডিত, ১ নং ওয়াড বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, ১ নং ওয়াড যুবদলের সভাপতি মো. মহিন মজুমদার, ১ নং ওয়াড সাবেক মেম্বার মোহাম্মদ আলমগীর হোসে প্রমুখ।

কুরবানীর হাটের লভ্যাংশ অর্থ প্রধানকৃত মসজিদ গুলো হলো ধড্ডা মিয়াবাড়ি জামে মসজিদ, মধ্য ধড্ডা দিঘিরপাড় জামে মসজিদ, মুন্সি বাড়ি সংলগ্ন রাহমাতাল্লিল আলামিন সুন্নিয়া জামে মসজিদ, গৌড়েশ্বর পশ্চিমপাড়া মদিনাতুল জামে মসজিদ, গৌড়েশ্বর মজুমদার বাড়ি জামে মসজিদ, সরকার বাড়ি সংলগ্ন মসজিদে তাকওয়া জামে মসজিদ। উল্লেখ্য, এছাড়াও আরও একটি মসজিদে নগদ অর্থ প্রদান করা হবে।

প্রকাশিত : বুধবার, ০৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 1

শেয়ার করুন