হাজীগঞ্জে পথসভায় ইঞ্জি. মমিনুল হকের ঘোষণা: “বিএনপি ক্ষমতায় এলে শান্তির বাংলাদেশ গড়বে”

মোহাম্মদ সাইফুল ইসলাম :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ইঞ্জি. মমিনুল হক তার নির্বাচনী পথসভায় বলেন, জামায়াতের রাজনীতি ধর্মের নামে, ইমান আমল বিক্রি করে ক্ষমতায় যেতে মরিয়া। কিন্তু আমি বলতে চাই আগামি নির্বাচনে প্রায় ২৪৪ আসন নিয়ে বিএনপি ক্ষমতা গ্রহন করবে। আপনারা সেই বিজয়ের অপেক্ষায় থাকেন।

৩ ফেব্রুয়ারি বিকালে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভা ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর হোসেন খোকনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামাল হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মজিব মজুমদার, প্রফেসর সিরাজুল ইসলাম,  বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি  জহিরুল ইসলাম দিপু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খালেদ মাহমুদ মিঠু, কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব মাও. নজরুল ইসলাম, ইউসিসি গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম টিটু।

দিনের দ্বিতীয় অধিবেশনে ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক।

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। তাছাড়া বেকার যুবকদের জন্য বিশেষ কিস্তিতে নগদ টাকা দেওয়া হবে যাতে ব্যবসা বাণিজ্য, আউটসোর্সিং এর মাধ্যমে জীবনকে বদলাতে পারে। আগামীর বাংলাদেশ হবে তারণ্য নির্বর শান্তির বাংলাদেশ। যেখানে থাকবে না কোন লুটের শাসন।

বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে মানুষ বিপদগ্রস্ত ছিলেন। মানুষের জান মালের কোন নিরাপত্তা ছিল না। তারা এদেশের টাকা বিদেশে পাচার করেছেন।  আওয়ামী লীগের নেতাকর্মীরা বেগম পাড়ায় গিয়ে বাড়ি করে বসবাস করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে বিপদগ্রস্ত করে রেখে  নেত্রী ভারতে বসবাস করছেন। আমরা তাদের মত প্রতিহিংসার রাজনীতি না করে পাশে রাখতে চাই। কাজেই নির্বাচনে  বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে সম্মিলিত প্রচেষ্টায় সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা হবে। আপনাদের জীবনমান উন্নত হবে । শান্তিতে বসবাসের জন্য  আমরা সম্মিলিতভাবে কাজ করবো।  মাদক, ইভটিজিং রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। টেন্ডারবাজি, দখলবাজি, ইভটিজিং ও মাদকমুক্ত করে সমাজকে শান্তিতে রাখতে চাই। তাই আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে ক্ষমতায় আনার আহবান জানান।

প্রকাশিত : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 1

শেয়ার করুন