১২ ফেব্রুয়ারি নির্বাচনে চিংড়ি প্রতিকের বিজয়ের মাধ্যমে সকল অপশক্তি বিলীন হবে : এমএ হান্নান

ফরিদগঞ্জ  প্রতিনিধি :  চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নানের চিংড়ি প্রতীকের সমর্থনে নেতাকর্মীরা মিছিল সমাবেশ করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে বিএনপি নেতা ১৫রুপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মিছিলে চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সাংসদ প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এম এ হান্নান।

এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মুকবুল পাটওয়ারী, রুপসা উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মিছিল শেষে  আলহাজ্ব এম এ হান্নান তার বক্তব্যে বলেন, সকলের প্রতি ভালোবাসার কথা জানান দিতে হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে চিংড়ি প্রতিকের বিজয়ের মাধ্যমে সকল অপশক্তি বিলীন হবে। আমরা চিংড়ি প্রতিকের বিজয়ের মাধ্যমেই এসবের বিরুদ্ধে জয়ী হবো। ১২ তারিখে চিংড়ি প্রতিকের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো। প্রার্থী সকল ভেদাভেদ বলে গণমানুষের জন্য কাজ করার লক্ষ্যে মাঠে নামার জন্য সকলেকে উদাত্ত আহ্বান জানান।

প্রকাশিত : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 2

শেয়ার করুন