হাজীগঞ্জে হযরত লাল মিয়া দরবেশের মাজার শরিফের ওয়াজ মাহফিল সম্পন্ন

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী হযরত লাল মিয়া দরবেশ এর মাজার শরিফ ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (৪ জুলাই) বাদ আসর থেকে মধ্য রাত পর্যন্ত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্ট, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. এমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন আর রশিদ, ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া কাউন্সিলর পদপ্রার্থী মো. আবুল খায়ের মিজি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার আলোচনা পেশ করার আলহাজ্ব হযরত মাওলানা মো. আলী আল আবেদী, বিশেষ মেহমানের বক্তব্য পেশ করেন বাইতুল আমান জামে মসজিদ এর সাবেক খতিব ওলানা ফজলুল কাদের বাগদাদী, বাইতুল ইজ্জত জামে মসজিদ এর হাফেজ মাওলানা সাখাওয়াত হোলা ইমাম, রায়হান আল আবেদী, মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. ওমর ফারুক সালে ইমাম, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক আল আবেদী।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হযরত লাল মিয়া দরবেশ (রহ.) মাজার শরিফ এর ওয়াজ মাহফিল অংশগ্রহণ করেন। এছাড়াও মাজারের খাদেমসহ অসংখ্য ভক্তবৃন্দ মাহফিলে আগত মেহমান বৃন্দ মজার যেয়ারত করেন। দোয়া মোনাজাতের মধ্যে দিলে তাবারুক বিতরণ শেষে মাহফিল সম্পন্ন হয়।

প্রকাশিত : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 1

শেয়ার করুন