হাজীগঞ্জের মাছুম বিল্লাহ্ আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদ্স্য নির্বাচিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
হাজীগঞ্জের মাছুম বিল্লাহ্ আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদ্স্য নির্বাচিত করা হয়েছে। মুফতী মুহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদী আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদ্স্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় সাধারণ সভায় এ দায়িত্ব প্রদান করা হয়।
আল্লামা মুহাদ্দিস মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা নেতৃবৃন্দ সহ সর্বস্তরের আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কর্মীরা অভিনন্দন জানান।
জানা যায়, মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল দরবার শরীফের পীর আলহাজ্ব হযরতুল আল্লামা মোহাম্মদ হেদায়েত উল্লাহ আল-ক্বাদেরী (মা.জি.আ.) পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা।
মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার জিহাদিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরতুল আল্লামা আব্দুল বারী জিহাদী আল-মুজাদ্দেদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামাতা।
ব্যক্তিগত জীবনে তিনি চাঁদপুরের দাসাদী ডি.এস.আই.এস. স্নাতকোত্তর কামিল (এম.এ) মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন। তিনি মুসতানছারিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় বাগদাদ-ইরাক থেকে ডিপ্লোমা ইন এ্যারাবিক, বিএ অনার্স, এমএ, এমএম, এম এফ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর এম ফিল গবেষক।
আল্লামা মুহাদ্দিস মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন।
Views: 4

























