হাজীগঞ্জ পৌর ১ ২ ৩ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের ১ ২ ৩ নং ওয়ার্ড কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) হাজীগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে বৃক্ষ কর্মসূচি উদ্বোধন মতবিনিময় ও আলোচনা সভা করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভা যুবদল আহবায়ক মো. মারুফ খান রাসেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. নাজমুল হাসান রাজন, হাজীগঞ্জ পৌরসভা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাহফুজুর রহমান রবিন, হাজীগঞ্জ পৌরসভা যুবদল যুগ্ম আহবায়ক মো. জহির আহমেদ জহির, হাজীগঞ্জ পৌরসভা যুবদল যুগ্ম আহবায়ক মো. রোমান গাজী প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাজীগঞ্জ পৌরসভা ১ ২ ৩ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন কালে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মী সমর্থক বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Views: 1

























