হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. সেলিম খাঁন গুরুতর অসুস্থ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. সেলিম খাঁন গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গতএকমাস যাবৎ তিনি পিএলআইডি (কোমরের স্লিপড ডিস্ক) জনিত রোগে ভুগছেন।

হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. সেলিম খাঁন রাজধানীর পপুলার ও ইবনেসিনা হসপিটালের একাধিক চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ সপ্তাহর মধ্যে অপারেশন করার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা তার সুস্থতায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন।

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তের গণমানুষের নেতা সাংসদ ইঞ্জি. মমিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারী, মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ইমান হোসেন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শারীরিক অবস্থান খোঁজখবর নেন এবং তার সাথে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন।

হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. সেলিম খাঁন বলেন, গতএকমাস ধরে আমি গুরুতর অসুস্থ। পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া কামনা করেন। যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে দ্রুত সুস্থতার সাথে নেক হায়াত দান করেন।

প্রকাশিত : সোমবার, ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 5

শেয়ার করুন