হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাইয়ের ইন্তেকাল

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কার্য নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমানের বড় ভাই হাফেজ মুহাম্মদ মহসিন (৫ জুলাই) নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন ভাই, তিন বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেছেন।
তাঁর ওসিয়ত অনুযায়ী রবিবার বাদ জোহর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিসদাইর কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে আমি অভিভাবক শূন্য হয়ে পড়লাম।
মহান আল্লাহর দরবারে প্রার্থনা তিনি যেন উনাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, আমিন।
আমরা হাজীগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীগান তার মৃত্যুতে গভীরভাবে শোক ও সমবেদনা জ্ঞাপন করছি এবং শোকাহত পরিবার যেন এ শোক কেটে উঠতে পারে সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি।
Views: 2

























