কিছু রাজনৈতিক দল গণভোটের নামে ফেব্রুয়ারীর নির্বাচনকে বানচাল করতে চায় : ইঞ্জি. মমিনুল হক

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। রোববার ২ নভেম্বর বিকালে ৩ টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড চৌরাস্তার পাশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, চাঁদপুর-৫ সংসদীয় আসন হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক বলেন, গত ১৫ মাস হাজীগঞ্জে শাহরাস্তিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। পূর্বে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই। অথচ ৫ আগস্টের পর হাজীগঞ্জ থানা পাহারা দিয়েছে আমাদের সেই কারা নির্যাতিত নেতাকর্মী।

তিনি বলেন, কিছু রাজনৈতিক দল গণভোটের নামে ফেব্রুয়ারীর নির্বাচনকে বানচাল করতে চায়। কিন্তু বিএনপি তা হতে দিবে না। এখন সবার হাতে মোবাইল রয়েছে। জাতীর প্রত্যাশা পূরণে বিএনপি ড. ইউনুসকে সমর্থন দিয়েছে। গণভোটের নামে ফেব্রুয়ারীর নির্বাচনকে বানচাল করতে চায়। কিন্তু বিএনপি তা হতে দিবে না। যেদিন আমাদের নেতা তারেক রহমান ডাক দিবেন, সেদিন হাজীগঞ্জ-শাহরাস্তি’সহ ঢাকার মাটি প্রকম্পিত হবে। আমরা এক ও অভিন্ন, বিএনপি শৃঙ্খলা বদ্ধ রাজনীতিতে বিশ্বাসী।
হাজীগঞ্জ উপজেলা যুবদেলর সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাও. মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারী, দলীয় নেতৃবৃন্দের মধ্যে পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো: বিল্লাল হোসেন পাটওয়ারী, যুবনেতা মো: মিলন হোসেন প্রমুখ।
হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক মো: মিজানুর রহমান সেলিম ও পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো: মারুফ খাঁন রাছেলের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় নেতৃবৃন্দের বক্তব্যের পর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সব স্থলে এসে মিলিত হয়।
৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, নাফের শাহ, আলহাজ মিজানুর রহমান, জামাল উদ্দিন তালুকদার কিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমান হোসেন, যুবনেতা ফয়েজ আহমেদ, জহির আহমেদ, শ্রমিক নেতা রাশেদ আলম হীরা, সোহেল রানা, ছাত্রনেতা এসএম ফয়সাল হোসাইন, জুয়েল রানা তালুকদার, আবু ইউছুফ, দ্বীন ইসলাম টগর’সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
রোববার, ০২ নভেম্বর ২০২৫
![]()





















