চাঁদপুরের ৫ টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী চূড়ান্ত: নেতাকর্মীদের মনে আনন্দ মিষ্টিমুখ

মোহাম্মদ সাইফুল ইসলাম ;  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। চাঁদপুরের ৫ টি আসনের সবগুলোতেই ধানের শীষ প্রতীকের প্রার্থী চূড়ান্ত হয়েছে। খবরটি নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে আনন্দের সাথে মিষ্টিমুখ করানো হয়।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।

চাঁদপুরের ঘোষিত পাঁচ আসনের প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ আসনে আ. ন. ম. এহসানুল হক মিলন, চাঁদপুর-২ আসনে ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনে লায়ন হারুন অর রশিদ, চাঁদপুর-৫ আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন