দায়িত্বের প্রথম দিনেই শাহরাস্তির নবাগত ওসি’র চমক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তি থানায় দায়িত্ব নেয়ার প্রথম দিনেই চমক দেখিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ঢাকার খিলক্ষেত থানা থেকে লুট হওয়া ২টি পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ ও পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) রাত সোয়া ৮টার দিকে উপজেলার পশ্চিম উপলতা গ্রামের জমির উদ্দিন বেপারী বাড়ি প্রকাশ হানার বাড়ির আলমগীর হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্ক সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। ওই ঘটনায় আলমগীর হোসেনের পুত্র ফয়সাল হোসেন শাকিল (২১) ও স্ত্রী লাভলী বেগমকে (৩৮) আটক করা হয়েছে।

ঢাকার থানায় লুট হওয়া ২টি পিস্তল, ম্যাগাজিন, বিপুল গুলি সহ পুলিশের সরঞ্জাম উদ্ধার, আটক ২

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন জানান, আমাদের একটি মোবাইল চুরি হওয়ায় আমরা ফয়সালকে সন্দেহ করে তাদের ঘরে তল্লাশি করি। তল্লাশির একপর্যায়ে ঘরে একটি পুরনো গিটারের ভেতরে পিস্তল দেখতে পাই। এতে আমাদের আরো সন্দেহ বেড়ে যাওয়ায় আমরা পুলিশকে সংবাদ দেই। পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম গুলো ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার খিলক্ষেত থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ মোঃ লুৎফর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আঃ হাই ও অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন