হাজীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন। প্রতি বছরের ন্যায় এ বছরও হাজীগঞ্জে হাঁড় কাপানো শীতে এ মহতি উদ্যোগ নেয় ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন। গত এক সপ্তাহ ধরে ঘনকুয়াশা আর বাতাসে মানুষের জনজীবনে অতিষ্ঠ হয়ে পড়ছে। প্রতিনিয়ত সকাল-সন্ধ্যায় বৃষ্টির মতো কুয়াশাও পড়ছে।

ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন এর মহতি উদ্যোগে রেল স্টেশন, বাস স্টেশন, ভাসমান লোকজন ও রেলস্টেশনের পাশে বসবাসকারী বেদে পল্লীর পরিবারগুলোর মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন।

কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (২ জানুয়ারী) রাতে হাজীগঞ্জের রেলস্টেশন, বেদে পল্লী, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ ও বিশ্বরোড এলাকা’সহ উপজেলার বিভিন্ন স্থানে ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও খাদ্যসামগ্রী বিতরণ করেন, ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানায় সুধী সমাজ।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজি, চেয়ারম্যান প্রিন্সিপাল এমএ মতিন মজুমদার, ভাইস চেয়ারম্যান হাফেজ শাহাদাত হোসেন প্রাধানীয়া, সচিব মোহাম্মদ কামাল গাজী, কার্যকরি সদস্য মাও. মাহাবুব, সহিদুল ইসলাম মানিক, সাদ্দাম হোসেন  হেলাল, মাও. ইসমাইল প্রমুখ।

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন