নেতাকর্মীদের কথা রক্ষায় আমি মাঠে নেমেছি আমিও বিএনপি করি : এমএ হান্নান

ফরিদগঞ্জ প্রতিনিধি: বুধবার (৪ ফেব্রুয়ারি ) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান বলেছেন, আমিও বিএনপি করি। বিএনপি আমাকে দল থেকে বহিষ্কার করলেও এখনো আমি মনে প্রাণে বিএনপি করি। আমি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছি আমাদের অগনিত নেতাকর্মী ও সাধারণ জনগণের জন্য। তাদের ভালোবাসায় আমি সিক্ত। তাদের কথা রক্ষায় আমি মাঠে নেমেছি। আমিও বিএনপি করি, তবে আমার তথা জনগণের মার্কা চিংড়ি।

আগামী ১২ ফেব্রুয়ারি চিংড়ির বিজয়ের মাধ্যমে আপনারা প্রমান করে দিন, দল ভুল করলেও ফরিদগঞ্জবাসী কোন ভুল করবে না। একজন প্রার্থী ভুয়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ করছে। অন্যদিকে আরেকজন নেতা নিজেকে তদবিরবাজ হিসেবে চিহ্নিত করে সরকারি সকল কাজ এনে দিবেন বলে ঘোষনা দিচ্ছেন। এসবের ফাঁদে আপনারা পড়বেন না।

এসময়ে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল বাশার মুকুল পাটওয়ারী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ মিজি।

প্রকাশিত : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন