মতলব উত্তরে বাগানবাড়ি বাজারে ধানের শীষের গণমিছিল ও প্রচারণা

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তরে বাগানবাড়ি বাজারে বিএনপির ড. জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকের পক্ষে গণমিছিল ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাগানবাড়ি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বাগানবাড়ি বাজার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের শেষ মাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগানবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ আহম্মেদ।

সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কবির মেম্বার, জালাল মেম্বার, আহম্মদ আলী, ডেঙ্গু বেপারি, যুবদল নেতা ফরিদ আহম্মেদ ফরিদ এবং তেজগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান।

বক্তারা বলেন, ধানের শীষ প্রতীক দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা। সভা সঞ্চালনা করেন মতলব উত্তর উপজেলা যুবদল নেতা মিঞা মোহাম্মদ রিপন।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 2

শেয়ার করুন