ফরিদগঞ্জে পিঠা উৎসব অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রতিনিধি : পাঠাগার হোক উন্নত সংস্কৃতি ও মনুষ্যত্ব অর্জনের হাতিয়ার এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকালে প্রেসক্লাব সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই উৎসবে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শিত হয়।
উৎসবে ফরিদগঞ্জ খেলাঘর আসরের ক্ষুদে শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাঠাগার উপকমিটি ও পিঠা উৎসবের আহŸায়ক মোশারফ হোসেন নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান। উৎসব শেষে সেরা পিঠা তৈরি ও প্রদর্শনকারীকে পুরষ্কৃত করা হয়।
প্রকাশিত : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
![]()





















