মতলব উত্তরে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সিপাইকান্দি বেড়িবাঁধের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। শনিবার (২ আগষ্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মতলব উত্তর থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আল আমিন মোল্লা। তিনি যশোর জেলার কোতয়ালী থানার শেখআটি এলাকার মফিজুল ইসলাম মোল্লার পুত্র এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কান্দারপাড় এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিজানুর রহমান-৩, এএসআই মনির হোসাইন ও এএসআই জহিরুল ইসলাম খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
রোববার, ০৩ আগস্ট ২০২৫ খ্রি. ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন