হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত: বড় বোন গুরুতর আহত

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল বাসার পাটওয়ারীর ছেলে মো: নাজমুল হাসান সানি (২৪)। তাঁরা বর্তমানে সহপরিবারে একই ইউনিয়নের ঘাষিপুর গ্রামের নতুন পাটওয়ারী বাড়িতে বসবাস করে।
সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র এক সপ্তাহ পূর্বে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে এক সপ্তাহ চিকিৎসা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত কলেজ ছাত্র মো: নাজমুল হাসান সানি (২৪)। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে রবিবার (১৮ মে) দুর্ঘটনায় আহত হওয়ার ৮দিন পর মারা গেছে। সোমবার (২৬ মে) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় বিকাশ কর্মী মো. নাজমুল হাসান সানি মারা যায়।
স্কুল শিক্ষক বোনের সাথে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় থাকেন সানি। রোববার রাতে কাজ শেষে তিনি বোনের সাথে সিএনজিযোগে হাজীগঞ্জ থেকে উয়ারুক যাচ্ছিলেন। পথে হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় যাত্রী ছাউনির সামনে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী সানি ও তার বোন গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত সানি ও তার বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।
সানি শারিরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। ৮ দিন চিকিৎসা চলার পর সকাল সাড়ে ৮ টায় মারা যায় ভাই। দুর্ঘটনায় তাঁর বোনও গুরুতর আহত হন। তাঁর বোনও চিকিৎসাধীন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, দুর্ঘটনায় আহত সানির মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার, ২৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















