হাজীগঞ্জে ২নং বাকিলা ইউনিয়ন যুবদলের কর্মীসভা

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। ২ নং বাকিলা ইউনিয়ন যুবদল আয়োজিত কর্মী সভায় শনিবার (১৭ জানুয়ারী) বিকাল ৩ টায় বাকিলা পশ্চিম বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন রবীন এর সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক নূরে আলম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোকন গাজী এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের নব-গঠিত আহবায়ক কমিটির আহবায়ক মো. হুমায়ুন কবির সুৃমন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের ২ বারের জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু নাফের শাহ, অত্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোস্তফা কামাল, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মতিন স্বপন, বিএনপি নেতা আব্দুল মমিন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মোস্তফা কামাল সুৃমন।

কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. শুকুরুল আলম, হোসেন, যুগ্ম-আহবায়ক মো. জুলহাস চৌধুরী, ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইব্রাহীম কাজী মামুন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মিলন হোসেন (নিরব), উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মানিক মেম্বার, যুবনেতা সাইফুল ইসলাম খান, আক্তার হোসেন পাটওয়ারী, নাসির হোসেন গাজী, মামুন মজুমদার, শরীফ হোসেন, শেখ সোহেল,মাসুদ রানা,ইব্রাহীম গাজী, শাহাদাত পাঠান, সোহেল পাটওয়ারী, রাজু আহমেদ, মোশারফ হোসেন, আলী গাজী সহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, ইউনিয়ন ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন