কারিগরির প্র্যাকটিক্যাল বিষয়ের নাম্বার বোর্ডে না পাঠানোয় সব শিক্ষার্থী ফেল!

ফরিদগঞ্জ  প্রতিনিধি : নিদিষ্ট সময়ে ‘প্র্যাকটিক্যাল বিষয়ের নাম্বার বোর্ডে না পাঠানোর কারণে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া আলিয়া মাদরাসার এসএসসি (ভোকেশনাল) শাখার সকল পরীক্ষার্থী ফেল করেছে। প্র্যাকটিক্যাল পরীক্ষার ওই বিষয় হলো: ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট ট্রেইনিং। একথা স্বীকার করেছেন, ভোকেশনালের সিনিয়র শিক্ষক শামসুদ্দিন, অধ্যক্ষ। ফেলের খবর পেয়ে শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়েছে।

জানা গেছে, ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসার ভোকেশনাল শাখা থেকে ২৫ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। যথারীতি তারা লিখিত ও প্র্যাকটিক্যালের সকল বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহন করে। বৃহস্পতিবার (১০জুলাই২০২৫) পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে সকল শিক্ষার্থীই ফেল করেছে। পরে ইন্টারনেটে একে এক সবাই দেখেন ‘ইন্ডস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট ট্রেইনিং’ নামক বিষয়ে তারা সকলেই ফেল করেছেন।

পরীক্ষার্থী মো. মোস্তফা কামাল, মো. আল আমিনসহ পরীক্ষার্থীরা জানান, আমরা সকল বিষয়ে পরীক্ষা দিয়েছি। পরীক্ষার সময় শামসুদ্দিন স্যার বলেছেন, ইন্ডস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট ট্রেইনিং পরীক্ষার জন্য কিছু মালামাল কিনতে হবে বলে টাকা চেয়েছিলেন।

ভোকেশনাল শাখার সিনিয়র শিক্ষক শামসুদ্দিন বলেছেন, ইন্ডস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট ট্রেইনিং পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় কারনে ফেল এসেছে। আমরা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট নিয়ে আসবে। তিনি স্বীকার করেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার পর নিদিষ্ট সময়ে প্র্যাকটিক্যাল নম্বর বোর্ডে পাঠানো হয়নি। পরীক্ষার্থীদের কাছে টাকা চেয়েছিলেন। এমন প্রশ্নে তিনি অস্বীকার করেন।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা জানান, পরীক্ষার রেজাল্ট বৃহস্পতিবারের মধ্যে এসে পড়বে। আমরা প্র্যাকটিক্যাল বিষয়ের নাম্বার গত ৮ জুলাই পাঠিয়েছি।

ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম পাটওয়ারী জানান, আমি এবিষয়টি জানি না। সবাই ফেল করার বিষয়টি অস্বাভাবিক। এ বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান, এমন ঘটনা খুবই দুঃখজনক। এমনটা কেনো ঘটলো খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 1

শেয়ার করুন