ফরিদগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯

ফরিদগঞ্জ প্রতিনিধি:
খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকসহ সব ধরনের অপশক্তি বিতাড়িত করা সম্ভব। এলাকার যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গড়তে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান এমপি।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এসএসসি ব্যাচ ১৯। অন্যদিকে রানার্সআপ ট্রফি অর্জন করে বাদার্স ইউনাইটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান মফু।

এ সময় উপস্থিত ছিলেন আমানত গাজী, উপজেলা বিএনপির নেতা জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক আমানুল্লাহ আমান, ইঞ্জিনিয়ার আল-আমিন, টুর্নামেন্ট কমিটির সদস্য ফারুক আহমেদ রুনু, তানভীর হোসেনসহ অন্যান্য অতিথি ও ক্রীড়াপ্রেমীরা।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলের হাতে ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা পুরস্কার তুলে দেন।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে সহায়তা করে।

প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 4

শেয়ার করুন