ফরিদগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তদের গুলিতে বাইক আরোহী যুবক নিহত

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ( ১১ নভেম্বর ২০২৫) রোববার রাত ১০ টার সময় উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও একটি মোটরসাইকেলে সাইকেল জব্দ করে পুলিশ।
নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভা এলাকার পূর্ব বড়ালী গ্রামের মিজি বাড়ি মাওলানা মাহমুদুল হাসানের ছেলে। তিনি ২ সন্তানের জনক। পেশায় একটি প্রাইভেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সোহাগ হোসেন বলেন, তিনি শখের বশে টেটা দিয়ে মাছ শিকার করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও তিনি বিভিন্ন ডোবা থেকে মাছ শিকারের উদ্দেশ্য বের হয়েছেন।দয়াগাজী বাড়ি মসজিদের সামনে অবস্থান করা কালীন সময়ে একটি মোটরসাইকেলে হেলমেট ও মুখোশধারী দুই আরোহী অপর একটি মোটরসাইকেলে একজন আরোহীকে ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে আমার সামনে এসে পড়ে। এসম দুইজন আরোহীকৃত মোটরসাইকেলে থাকা এক গুলি বের করে অপর মোটরসাইকেল আরোহীকে গুলি করে নিজেরা ডাকাত ডাকাত বলে চিৎকার করে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা কাউসার আহমেদসহ আরো অনেকে বলেন, গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে এসে দেখেন মোটরসাইকেলসহ সড়কের উপর একজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। ডাকাত ডাকাত বলে চিৎকার করে মোটরসাইকেল যোগে অপর একটি মোটরসাইকেল আরোহীরা ঘটনাস্থল ত্যাগ করে।
মৃতের চাচা মো. আলী হোসেন মিজি বলেন, সিটি গ্রুপের বেঙ্গল কোম্পানির চা পাতা বিক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে মোটরসাইকেল যোগে তিনি কোম্পানির পণ্য নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বের হয়েছেন। রাতে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভাতিজার মরদেহ শনাক্ত করেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Views: 1
























