বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শুক্রবার (১৯ জুন) চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের গণমানুষের নেতা সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি বলেন, এখন থেকে সরকারি উন্নয়নমূলক যেকোনো প্রকল্পের নামফলকে আমার নাম থাকবে না। এটি আমার নির্দেশ। জনগণের ট্যাক্সের টাকায় করা কাজে আমার নাম থাকবে না।
শুভ উদ্বোধন উপলক্ষে কলেজ হলরুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এবং বেসরকারি অবসর শিক্ষক-কর্মচারী বোর্ডের সচিব ও সাবেক অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন।
সভাপতিত্ব করেন, কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক অতিরিক্ত সচিব ড. মো. আবদুল হক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য মো. হুমায়ুন কবির সুমন। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যা পাটওয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহীম পাটওয়ারী, পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. সারোয়ার আলম বুলু, নুরন্নবী সম্রাট, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, জেএন হাই স্কুল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা বেগম, চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস সহ অতিথি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ।
Views: 4
























