মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে কোন ছাড় নয়  : পুলিশ সুপার মোঃ রবিউল হাসান

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ  চাঁদপুরের শাহরাস্তিতে সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ নাজমুন ইসলাম সরকার।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ। ইতিহাসের শ্রেষ্ঠ ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করছে চাঁদপুর জেলা প্রশাসন।

চব্বিশের ৫ই আগষ্ট হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে প্রমাণ করে গেছে আগামীর বাংলাদেশে অন্যায়, অপরাধ, অনিয়ম, দুর্নীতি, ও রাতের ভোটের স্থান হবে না। একটি উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকল শ্রেণি- পেশার মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম তখনই সফল হবে, যখন তা জনগণের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক সেবার মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ থাকবে। তিনি সকলকে গঠনমূলক মতামত ও সহযোগিতার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

তিনি বলেন, চাঁদপুর জেলায় মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স ঘোষনা করেছে। মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না, মাদকের তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। এ পর্যন্ত ২শত কিশোর গ্যাং গ্রেফতার হয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, সকল অপরাধ পুলিশ রোধ করতে পরবে না। ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক শিক্ষাই একজন মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে। সাধারণ জনগণ পুলিশ প্রশাসনকে সহযোগীতা করলে অপরাধ অনেকাংশে কমে যাবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসকের পরামর্শে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, করফুলেন্নেছা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হুমায়ন কবির, ব্যবসায়ী আকতার হোসেন পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, মুক্তিযোদ্ধা কাজী হুমায়ন কবির, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা জামায়াত আমীর মোস্তফা কামাল, এনসিপির প্রতিনিধি আমান উল্লাহ পাটওয়ারী, মসজিদের খতিব সহকারী অধ্যাপক মাওঃ কামাল উদ্দীন আব্বাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আক্তার হোসেন শিহাব ও শাহাদাৎ হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাদশা ফয়সাল, শেখ বেলায়েত হোসেন সেলিম ও আলমগীর তালুকদার।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশন (ভূমি) হিল্লোল চাকমা, মেহের ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মিজানুর রহমান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম পাটোয়ারী, পৌর জামায়াত ইসলামীর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।ৎ

প্রকাশিত/ মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন