যৌতুকের মামলায় হাজীগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশলের মেকানিক রাসেল মল্লিক আটক

স্টাফ রিপোর্টার :
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হাজীগঞ্জ উপজেলা কার্যালয়ের মেকানিক রাসেল মল্লিককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, তার স্ত্রী উক্ত রাসেল মল্লিক প্রধানকে আসামী করে আদালতে যৌতুক মামলা দায়ের করেন। উক্ত মামলার এজাহার ভুক্ত আসামী হওয়ায় মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশ হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের মল্লিক বাড়ির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চলতি বছর রাসেল মল্লিকের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলাটির সিআর নম্বর ৬৯৮/২৬। মামলায় রাসেল মল্লিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
পরে আদালতের নির্দেশনা অনুযায়ী হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
বুধবার (১৯ আগস্ট) রাসেল মল্লিককে চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর মান্নান জানান আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Views: 1

























