শাহরাস্তিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল বের করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জুন সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার প্রকাশ রাঢ়া মৌলভী বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্ত্বাকে সমর্থন, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

পরে রাতে অভিযান চালিয়ে আলীপুর গ্রামের তফাদার বাড়ির মো. ফারুক হোসেন (৪৯), রাড়া গ্রামের মুন্সি বাড়ির সেলিম মুন্সি (৬৫),মেহেদী হাসান (২৬) ও আলীপুর গ্রামের নোয়া বাড়ির মো. দুলাল তালুকদারকে (৫৫) গ্রেফতার করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গল বার, ২৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন