শাহরাস্তির নিজমেহার মডেল পাইলট হাই স্কুলের নবাগত সভাপতি আলী আজগর মিয়াজী

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তির নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এতে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজীকে সভাপতি হয়েছেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান ২০২৪ এর ৬৪ (১০) ধারা অনুযায়ী ৬ মাস মেয়াদী এ কমিটি অনুমোদন দিয়েছে।
২১ মে ২০২৬ তারিখে জারি করা পত্র অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আলী আজগর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য দুই সদস্য হলেন, জেলা শিক্ষা কর্মকর্তা, চাঁদপুর মনোনীত শিক্ষক প্রতিনিধি মোঃ আবদুল মমিন সিকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহরাস্তি মনোনীত অভিভাবক প্রতিনিধি আজাদ মোল্লা।
দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে নবাগত সভাপতি মোঃ আলী আজগর মিয়াজী বলেন, “শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণই আমাদের প্রথম লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে কাজ করব।”
প্রকাশিত : শুক্রবার, ২২ মে ২০২৬ খ্রি.
Views: 1
























