শাহরাস্তিতে বিনামূল্যে ৪ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা সেবা

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৪ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বলশিদ হাজি আকুব আলী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মকবুল হোসেন জানান, ৪ শতাধিক রোগী দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছে। এতে ২৫ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।

এছাড়া রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। যাদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে তাদের সবাইকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকায় নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে। এছাড়াও যাতায়াত থাকা খাওয়া সহ সকল ব্যয় ফাউন্ডেশন বহন করবে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, পর্যায়ক্রমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উপজেলা জুড়ে আয়োজন করা হবে। বিকেল পর্যন্ত ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা পত্র প্রদান করেন।

প্রকাশিত : রোববার, ২৪ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 15

শেয়ার করুন