শিক্ষকরা দেশি মুরগি খেতে পারেন না বলা শিক্ষিকার হাজীগঞ্জ বাজারে ছয়তলা ভবন ও বিউটি পার্লার

মোহাম্মদ সাইফুল ইসলাম : সম্প্রতি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে রাজধানী ঢাকায় আয়োজিত আন্দোলনে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন চাঁদপুরের শিক্ষিকা শাহিনুর আক্তার শ্যামলী। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “শিক্ষকরা দেশি মুরগি খেতে পারেন না” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তথ্য যাচাই করে জানা গেছে, শাহিনুর আক্তার শ্যামলী চাঁদপুরের হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা। তার স্বামী কুমিল্লার বড়ুয়া এলাকার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শ্যামলীর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা গ্রামের মোল্লা বাড়ি। পরিবারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে ঢাকায় কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ে এবং ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, তার বড় ভাই সালাউদ্দিন মোল্লা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং ছোট বোন সোহেলি চট্টগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করছেন।

শ্যামলীর নিজ এলাকায় একটি একতলা পাকা বাড়ি এবং শ্বশুরবাড়ি কুমিল্লার বড়ুয়ায় দুইতলা ভবন রয়েছে। পাশাপাশি হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডে ‘আরাম কটেজ’-এর পাশে তার মালিকানাধীন ছয় তলা ভবন রয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি একটি বিউটি পার্লার পরিচালনা করেন বলেও জানা গেছে।

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন