হাজীগঞ্জের মকিমাবাদ ছোট মসজিদে মেয়র প্রার্থী অ্যাড. ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায় 

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ ছোট মসজিদে মেয়র প্রার্থী এ্যাড. ওমর ফারুক খাঁন টিটুর পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।

হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় দোয়া মিলাদ ও মুনাজাত এবং গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার (১০জুলাই) জুম্মার পূর্বে আমিন রোড এলাকায় দোকানে-দোকানে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। পরে পৌরসভার ৬ নং ওয়ার্ড বায়তুল আমান জামে মসজিদ (ছোট মসজিদ) প্রবেশ করে মোতওয়াল্লী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লীবৃ্ন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ-কর্মী ও সমর্থকবৃন্দের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন এবং  গণসংযোগ ও  লিফলেট বিতরণ করেন।

মসজিদে পবিত্র খুৎবার বয়ান শুনেন এবং অত্র মসজিদে জামাতে নামাজ আদায়ের পর  অত্র  মসজিদ এবং আশ-পাশ এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 1

শেয়ার করুন