হাজীগঞ্জ বাজারের অনেকাংশেই ভারী বৃষ্টি বর্ষণে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি: মানুষের দুর্ভোগ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারে একটুখানি বৃষ্টি হলে যেন কৃত্রিম বন্যা সৃষ্টি হয়। এমনই দৃশ্য মাঝে মাঝে হাজীগঞ্জবাসী দেখতে হয়। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে দৈনন্দিন লেগে থাকে তীব্র যানজট। এর মাঝে কৃত্রিম বন্যার সৃষ্টি হলে মানুষের দুর্ভোগ যেন বেড়ে যায় কয়েক গুণ।

শুক্রবার (১০ জুলাই) চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড এলাকা সহ বাজারের অনেকাংশেই ভারী বৃষ্টি বর্ষণ কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে দূরপাল্লার যানবাহন ও হাজীগঞ্জ বাজারে আগত ক্রেতা বিক্রেতাসহ সাধারণ জনগণ চরম ভোগান্তির মধ্যে পড়তে দেখা যায়। দু’পাশে অবস্থিত হকারের ভ্যান গাড়ি ও মালামাল বন্যার পানিতে তলিয়ে যায়।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করতে আসা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসল্লিরা একদিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের তীব্র যানজট ও দুদিন যাবত নিম্নচাপের কারণে হচ্ছে বৃষ্টি। একপর্যায়ে জুমার পূর্বে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কৃত্রিম বন্যার মত সৃষ্টি হয় হাজীগঞ্জ বাজারে। এতে জলাবদ্ধতার কারণে হাজীগঞ্জ ঐতিহাসিক বার মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে ব্যাঘাত পোহাতে হয়।

উত্তরবঙ্গ থেকে আগত এক ব্যক্তি নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে হাজীগঞ্জের এই পরিস্থিতির কথা তুলে ধরাতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা সহ গোটা জেলার মান সম্মান ক্ষুন্ন হয়েছে বলে হাজীগঞ্জের গুণীজন ও সচেতন মহল মনে করেন। তিনি লাইভে বলেন, একদিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজট। অন্যদিকে কৃত্রিম বন্যায় বাজারে হাঁটাচলা দুষ্কর। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে নামাজ পড়তে রাস্তার এপাশ থেকে ওপাশে আসতে পায়ের জুতো খুলে ময়লা পানি দিয়ে হেটে এসে মসজিদে নামাজ আদায় করতে হয়েছে এটা খুবই দুঃখজনক।

তিনি আরো বলেন, চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে উপর নেই কোন ফুড ফ্লাইওভার। রাস্তার দুপাশে হকার অটো, সিএনজি, ভ্যান সহ ময়লা আবর্জনার স্তুপ। সড়কের পাশে দিয়ে বয়ে যাওয়া ড্রেনেজ ব্যবস্থা বিকল। ড্রেনে পলিথিন ও ময়লা আবর্জনা তাই পানি নিষ্কাশন হচ্ছে না। কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে হাজীগঞ্জ বাজারে। আমরা যারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে নামাজ আদায় করতে আসছি এই পরিস্থিতির কারণে কষ্ট পাই। তাই আমি বলব দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করা হোক।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

 

Views: 5

শেয়ার করুন