হাজীগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
হাজীগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্য্যালী, আলোচনা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বর্ণাঢ্য র্য্যালীর পর উপজেলা ই-সেন্টারে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ চারজন সমবায়ীকে পুরস্কৃত করা হয়।
পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সমবায়ী কবির হোসেন মজুমদার। উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ ইঞ্জি. মমিনুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এমএ রহিম পাটোয়ারী, উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
শ্রেষ্ঠ ঋণ ও সঞ্চয়ে সেম্ভু চন্দ্র বর্মন, একক উদ্যোক্তা খোকন চন্দ্র রায়, আরিফুল ইসলাম এবং মৎস্য চাষে লিপি রানী দাসকে পুরস্কৃত করা হয়। উপস্থিতির মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহীন মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সমবায়ীরা।
Views: 2

























