হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নে বৃক্ষরোপণ উৎসব

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা গাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ) বাকিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের ১২ টি ওয়ার্ডের ইউপি সদস্যদের (মেম্বার) মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান (মিলন)।

চারা গাছ বিতরণকালে ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই পরিবেশ সৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা নিয়েছেন, তা সফল করতে আমরা তৃণমূল পর্যায়ে কাজ করছি। আমাদের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের দোরগোড়ায় এই চারা গাছ পৌঁছে দেওয়া হবে।

১২টি ওয়ার্ডের ইউপি সদস্যরা নিজ নিজ এলাকার জনসাধারণের মাঝে এই গাছগুলো বিতরণ ও তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 1

শেয়ার করুন